রাম মন্দিরের নাম করে জোর করে তোলা আদায়, প্রতিবাদ করায় তৃণমূল নেতাকে মারধর - The News Lion

রাম মন্দিরের নাম করে জোর করে তোলা আদায়, প্রতিবাদ করায় তৃণমূল নেতাকে মারধর




দি নিউজ লায়ন ;  রাম মন্দির নির্মাণের নামে জোর করে চাঁদা তুলছে ভাজপা টাকা না দিলে দেয়া হচ্ছে হুমকি এমন কি মারধর পর্যন্ত করা হচ্ছে এর প্রতিবাদে পূর্ব মেদিনীপুরে বিক্ষোভ এবং প্রতিবাদ সভা তৃণমূলের। তৃণমূলের অভিযোগ বেশ কয়েকমাস ধরেই রাম মন্দির নির্মাণের নামে টাকা তুলছে ভাজপা শুভেন্দু বিজেপিতে যোগদানের পর বহিরাগত দুষ্কৃতীদের নিয়ে সে রীতিমত হুমকি দিয়ে গায়ের জোরে টাকা তোলা হচ্ছে রাম মন্দিরের নাম করে। গায়ের চাঁদা তোলার প্রতিবাদ করে প্রহৃত প্রাক্তন বিধায়কের পরিবার


পূর্ব মেদিনীপুর জেলার রামনগর-১ ব্লকের গোবরা অঞ্চল গোবরা গ্রামে  রাম মন্দির নির্মাণের জন্যে গায়ের জোরে  চাঁদা তুলছিলো বিজেপি কর্মী সমর্থকেরা।এই ভাবে চাঁদা তোলার প্রতিবাদ করতে গিয়ে রামনগরের প্রাক্তন বিধায়ক অবন্তী মিশ্রের নাতি ও ব্লক তৃণমূল কংগ্রেসের সহঃ সভাপতি বিশ্বরঞ্জন মিশ্রের পুত্র বিভাস রঞ্জন মিশ্রকে হেনস্থা করে বিজেপি কর্মীরা। 


এর প্রতিবাদে গোবরা এলাকায় প্রতিবাদ মিছিল ও  শিবমন্দির সংলগ্ন হাটে  বিক্ষোভ সভা করে তৃণমূল। সভার সভাপতিত্ব করেন গোবরা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি দীপক পয়ড়্যা।বিক্ষোভ কর্মসূচীতে বক্তব্য রাখেন জেলা তৃণমূল কংগ্রেসের কো অর্ডিনেটার তথা বিধায়ক অখিল গিরি, জেলা তৃণমূল কংগ্রেসের কো অর্ডিনেটার তথা প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন , নিতাই সার,শম্পা মহাপাত্র,বিশ্বমুকুল দে,কৌশিক বারিক,মামনি বারিক,জৈরুল ইসলাম,বিশ্বরঞ্জন মিশ্র প্রমুখ নেতৃবৃন্দ। 


জেলা তৃণমূল কংগ্রেসের কো অর্ডিনেটার তথা বিধায়ক অখিল গিরি বলেন জননেত্রী মমতার জনমুখী প্রকল্পের সুযোগ সুবিধা বাংলা র সব মানুষের কাছে পৌঁছেছে। শান্তি,সম্প্রীতি ও সৌহার্দ্যের বাতাবরণ কে মজবুত করে উন্নয়নের জয়যাত্রা অব্যাহত রাখতে জননেত্রী মমতাকে তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী পদে আসীন করার আবেদন জানান অখিল গিরি।


 জেলা তৃণমূল কংগ্রেসের কো অর্ডিনেটার মামুদ হোসেন বিজেপির উদ্দেশ্য বলেন আরাধ্য দেবতা রামের নামকে রাজনীতির  আঙিনায় নিয়ে এসে ভোট ব্যাঙ্ক পরিপুষ্ট করার কাজে লাগানো হচ্ছে। বিজেপির জনবিরোধী ও মেরুকরণের রাজনীতির ফলশ্রুতিতে জনজীবনে বিপর্যয় নেমে এসেছে। জননেত্রী মমতার নেতৃত্বে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের পথই দেশ ও রাজ্যকে রক্ষা করতে পারে বলে অভিমত প্রকাশ করেন প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.